হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১৫:১৮আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:১৪

চাঁদপুর চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের বাড্ডা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো পাটওয়ারী বাড়ির কামরুল পাটওয়ারীর ছেলে আসিফ পাটওয়ারী (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা আক্তার (৬)। তানিশা কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের দিদার হোসেনের মেয়ে। সে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে তারা বাড়িতে খেলা করছিল। পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে তাদের পুকুরে পড়ে থাকতে দেখা যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, ‘সাড়ে ১১টার দিকে তারা খেলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে মারা যায়।’

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম