মৃত্যুর হুমকিতে নিরাপত্তা চেয়ে চবি শিক্ষকের চিঠি

চবি প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ০৩:৩৬আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১২:১৩





শিক্ষক মইদুল ইসলাম ছাত্রলীগ কর্মী তাকে হত্যার হুমকি দিয়েছেন—এমন অভিযোগের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম। সোমবার (২৩ জুলাই) তিনি নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি চিঠি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।

লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই শিক্ষক মাইদুল এবং তাঁর পরিবারের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে দেখে নেওয়ার হুমকি দেন এক ছাত্রলীগ কর্মী। এরপর থেকে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা মাইদুল ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফেসবুকে হুমকি ও গালিগালাজ করতে থাকে। নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের শঙ্কায় তিনি গত ১৫ জুলাই ক্যাম্পাস ত্যাগ করেন। পরে গত ১৬ জুলাই একদল ছাত্রলীগ নেতকর্মী সমাজতত্ত্ব বিভাগে গিয়ে তাঁকে না পেয়ে সভাপতির কাছে নালিশ করেন এবং প্রশাসন ব্যবস্থা না নিলে তারা নিজেরাই দেখে  নিবেন বলে হুমকি দিয়ে আসেন।’
প্রশাসনের কাছে শিক্ষক মইদুল ইসলামের দেওয়া চিঠি শিক্ষক হিসেবে ক্লাস ও গবেষণা কাজে ফিরতে চান জানিয়ে চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে চাকরিচ্যুত ও অবাঞ্ছিত ঘোষণা করা যায় না। তাছাড়া গত ১৭ জুলাই ২০-৩০ জন ছাত্রলীগ কর্মী উপাচার্য বরাবর যে স্মারকলিপি দিয়েছে তার আগাগোড়া ভুল ও বানোয়াট তথ্যে ভরপুর। এমন অবস্থায় হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজীকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পরে বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

 

/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী