চেয়ারম্যান মনির হত্যা মামলা ভাইস চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে ওয়ারেন্ট

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ২০:১৯আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২০:১৯

কুমিল্লা

কুমিল্লার তিতাস উপজেলা চেয়ারম্যান মনির  হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন আদালত। মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল শিকদার।

পিবিআই কুমিল্লার পরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রধান আসামি সোহেল শিকদারসহ অন্যদের গ্রেফতারি পরোয়ানা দুই একদিনের মধ্যে তিতাস থানায় চলে যাবে। 

সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ২০১৬ সালের ৮ নভেম্বর কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসাইন সরকার ও তার শ্যালক মহিউদ্দিনকে দাউদকান্দির গৌরিপুর বাজারে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় চেয়ারম্যান মনিরের স্ত্রী তাহমিনা আক্তার ১৬ জনের নামে দাউদকান্দি থানায় মামলা করেন। পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তদন্ত শেষে আদালতে ১২ আসামিদের বিরুদ্ধে গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে চার্জশিট দাখিল করেন। কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিপ্লব দেবনাথ গত ১২ জুলাই চার্জশিটটি গ্রহণ করে পলাতক ৬ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার ১৬ আসামির মধ্যে মোহাম্মদ আলী ও আবু সাইদ মারা যায়। আলাল মিয়া ও মোহাম্মদ উল্লাহ নামে ২ জনকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে জেল হাজতে রয়েছে আসামি জুলহাস ও হাসান। উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে রয়েছে আল আমিন, সাইফুল, বেলাল, ইয়াছিন আরাফাত। আদালত পলাতক আসামি সোহেল শিকদার, রাসেল ওরফে টেমা রাসেল, নূর মোহাম্মদ, রবেল মিয়া, সুমন ওরফে গরু সুমন ও আতিকুর রহমান শাকিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।     

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম