নানিয়ারচরে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

রাঙামাটি প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১০:০৪আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১০:১৫

নানিয়ারচরে ভোটগ্রহণ চলছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইংডিং আব্দুল মান্নান বলেন, ‘ভোটার উপস্থিতি বেশ ভালো। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।’

নানিয়ারচরে ভোটগ্রহণ চলছে ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মহিউল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা আছে। কেন্দ্র থেকে দূরে সেনাবাহিনী ও বিজিবির স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোটারদের নিরাপদে ভোট দিয়ে চলে যাচ্ছেন।’

ভোট দিতে আসা কালা মনি চাকমা বলেন, ‘শান্তিপূর্ণ ভাবেই ভোট দিয়েছি। কোনও প্রকার বাধা পেতে হয়নি। আশা করছি আমার প্রার্থী জয় যুক্ত করবেন।’

ভোটারদের লাইন ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আব্দুল আলিম বলেন, ‘খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কোথাও কোনও বাধা পেতে হয়নি। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে। ’

রিটার্নি কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, উপ-নির্বাচনে ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কার হচ্ছে। চারটি ইউনিয়নের মোট ৩২,৮৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সার্বিক নিরাপত্তার কাজে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাব কাজ করছে।

নানিয়ারচরে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে লড়ছেন। আর প্রনতি চাকমা উপ-নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। নির্বাচনে একমাত্র নারী প্রার্থী কল্পনা চাকমা লড়ছেন দোয়াত কলম নিয়ে।

প্রসঙ্গত, গত ৩ মে নিজ কার্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা। তার মৃত্যুর পর শূন্য আসনে আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম