কক্সবাজারে পাহাড় ধস ও ফাটল, ১৫ পরিবার ক্ষতিগ্রস্ত

কক্সবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১৩:০২আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৩:১২

পাহাড় ধস কক্সবাজার শহরের লিংক রোডের মুহুরীপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়া আরও ৫ একর পাহাড়ি ভূমিতে ফাটল সৃষ্টি হয়েছে। এতে সাতটি বসতবাড়ি, দু’টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির কবলে পড়েছে ১৫টি পরিবার।

শনিবার (২৮ জুলাই) মধ্যরাতে পাহাড় ধ্স ও ফাটল সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের কারণে আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করছে জেলা প্রশাসন।

পাহাড় ধস স্থানীয়রা জানিয়েছেন, মুহুরীপাড়ার বিসিক শিল্প এলাকার দক্ষিণ পার্শ্বে প্রায় দেড়শ’ ফুট উঁচু একটি পাহাড় আকস্মিক ধসে পড়ে।

কক্সবাজারে পাহাড় ধস ও ফাটল, ১৫ পরিবার ক্ষতিগ্রস্ত

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান জানান,পাহাড় ধসের কারণে দুইটি দোকান ও ৫টি বসতবাড়ি ভেঙে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পাহাড় ধস কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, পাহাড়ে ও পাহাড়ের পাশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আজ সকালে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস বাহিনী কাজ করছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

কক্সবাজারে পাহাড় ধস ও ফাটল, ১৫ পরিবার ক্ষতিগ্রস্ত কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আলী কবির জানান, ‘টানা ও অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। প্রায় ৫ একরের দেড়শত ফুট উঁচু পাহাড়টির কিছু অংশ কেটে ফেলে স্থানীয়রা। এতে বৃষ্টির পানি সহজে পাহাড়ের ভেতরে ঢুকে পড়ায় পাহাড়টি ধসে পড়েছে । পাহাড়ের কিছু কিছু অংশে ফাটলও ধরেছে। এতে পাহাড় ধস অব্যাহত রয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের