টেকনাফে অপহরণের সাতদিন পর সিএনজি চালক উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ১৬:১৫আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৭:২১

টেকনাফের রঙ্গীখালীর গহীন পাহাড় থেকে উদ্ধার সিএনজি চালক মোহাম্মদ রাশেল (২১) কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে অপহৃত মোহাম্মদ রাসেল (২১) নামে এক সিএনজি চালককে উদ্ধার করেছে পুলিশ। রাসেল কক্সবাজারের পূর্ব কলাতলীর দিল মোহাম্মদের ছেলে। শনিবার (৪ আগস্ট) সকালে টেকনাফের রঙ্গীখালীর গহীন পাহাড় থেকে সিএনজিসহ তাকে উদ্ধার করা হয়।

গত ২৯ জুলাই কক্সবাজারের কলাতলী থেকে যাত্রী নিয়ে উখিয়ায় যাওয়া পথে তিনি অপহরণের শিকার হয়।

পুলিশের ভাষ্যমতে, গত ২৯ জুলাই কক্সবাজারের কলাতলী থেকে সিএনজি চালক মোহাম্মদ রাসেল ভাড়ায় যাত্রী নিয়ে উখিয়ার কুতুপালংয়ের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সিএনজি ও চালকের সন্ধান না পেয়ে গত ৩০ জুলাই সিএনজির মালিক কক্সবাজার মোক্তারকুল বাংলাবাজার এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি ডায়রি করেন। এরপরও তাকে না পাওয়ায় আবার গত ২ আগস্ট সিএনজি চালকের বাবা দিল মোহাম্মদ বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। পরে টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া অপহরণের বিষয়টি তদন্তের জন্য এসআই নাজিম উদ্দীনকে নির্দেশ দেন ।

তদন্তকারী ও টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, ‘প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের অবস্থান শনাক্তের পর ৪ আগস্ট শনিবার সকালে তার নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফের রঙ্গীখালীর গহীন পাহাড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ সময় পাহাড়ে তল্লাশি চালিয়ে সিএনজিসহ অপহৃত চালক মোহাম্মদ রাসেলকে উদ্ধার করা হয়। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে।

উদ্ধারকৃত সিএনজি চালক মোহাম্মদ রাসেল জানান, কক্সবাজার থেকে ভাড়া নিয়ে উখিয়ার কুতুপালং পৌঁছাই। পরে সেখানে ১৫/২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে তুলে টেকনাফের একটি গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় সিএনজিটিও তাদের সদস্যরা চালিয়ে নিয়ে যায়। অপহরণকারীরা আমাকে একটি পাহাড়ে নিয়ে মারধর করে আটকে রাখে। অপহরণকারী সবার হাতে অস্ত্র ছিল। তারা সবাই প্রশিক্ষিত সন্ত্রাসী।

সিএনজি চালকের বাবা দিল মোহাম্মদ বলেন, ‘ছেলের ফোন থেকে অপহরণকারীরা ফোন করে আমাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল তারা। পরে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ না হলে ছেলেকে ফিরে পাওয়া সম্ভব হতো না। এজন্য পুলিশকে ধন্যবাদ জানাই। এখন বুঝলাম পুলিশ চাইলে সব সম্ভব।’

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘পুলিশ রাত-দিন চেষ্টা চালিয়ে উখিয়া থেকে সিএনজিসহ অপহৃত চালককে উদ্ধার করেছে। টেকনাফের গহীন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের