কুমিল্লায় বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ১০:১৭আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১০:১৯

বন্দুকযুদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক হোসেন (৩৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত ফারক  একজন মাদক ব্যবসায়ী।  বুধবার (৮ আগস্ট) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফারুক চৌদ্দগ্রাম পৌর রামরায় গ্রামের মমতাজ উদ্দিন প্রকাশ মন্তু মিয়ার ছেলে।

অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান,বুধবার ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র‍্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর হামলা চালায়। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন গুরুতর আহত হয়। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ফারুককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্যবসায়ীদের হামলায় র‌্যাব সদস্যরাও আহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে র‌্যাব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে। ফারুকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান