কুমিল্লায় নিখোঁজ ব্যক্তির লাশ ৩ দিন পর উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ০৭:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ০৮:০০

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবদুল মুনাফ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোরকমুড়া গ্রামের পাশের খাজুরিয়া বিল থেকে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আবদুল মুনাফ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিড়য়া ইউনিয়নের নেতড়া গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে। কুমিল্লা আবদুল মুনাফের স্ত্রী কুলসুম বিবি জানান, তার স্বামী মানসিক রোগী। তারা কুমিল্লা  নগরীর শাসনগাছা এলাকায় একটি  ভাড়া বাসায় থাকেন। গত তিন দিন আগে তার বোনের বাড়ি নাঙ্গলকোটের গোরকমুড়া থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি মুনাফ। বুধবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় দেয়।

নাঙ্গলকোট থানার ওসি মো.নজরুল ইসলাম জানিয়েছেন, ওই ব্যক্তি পানিতে ডুবে মারা যাননি। কারণ তাঁর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম