চট্টগ্রামে ইয়াবা কেনা-বেচার সময় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০১৮, ১৯:৪৭আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:১৭

গ্রেফতার টেকনাফ থেকে এনে নগরীতে বিক্রির সময় ৬ হাজার ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকালে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বর থেকে একজনকে এবং অপর দুইজনকে কাজীর দেউড়ি মোড় থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে বুধবার নগরীর আকবর শাহ থানাধীন মধ্যম জনারখিল সড়কের একটি দোকানের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে গ্রেফতার তিন ব্যক্তি টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন বলে তিনি জানান। গ্রেফতার তিনজন হলেন, মো. ফারুক (২০), ফরিদ আলম (২৫) ও আলী হোসেন (২৮)। তাদের মধ্যে ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং এলাকার নুরুল ইসলামের ছেলে। অপর দুজনের মধ্যে আলী হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে, ফরিদ আলম টেকনাফের লেদা এলাকার জাফর আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বর থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীর দেউড়ি মোড় থেকে আরও ২১০০ ইয়াবাসহ অপর দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে বুধবার (০৮ আগস্ট) নগরীর আকবর শাহ থানাধীন মধ্যম জনারখিল সড়কের আনোয়ার ফার্নিচার দোকানের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৭৫ পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির বাসিন্দা আবুল কালামের ছেলে মো. কামাল (২০) এবং সিরাজগঞ্জ সদরের বাসিন্দা মো. দুলাল শেখের ছেলে মো. আজিজুল হাকিম ওরফে সুজন (১৮)।

মিমতানুর রহমান বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী জনারখিল সড়কে আনোয়ার ফার্নিচারের সামনের পাকা রাস্তায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ তল্লাশি করে এক হাজার ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসায়ীর যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম