সড়কের পাশ থেকে ১১ মামলার আসামির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ আগস্ট ২০১৮, ১৯:১৪আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৯:১৪

চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় সড়কের পাশে ঝোপ থেকে মো. আলতাফ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। সোমবার (১৩ আগস্ট) দুপুরে লাশ উদ্ধার করা হয়। নিহত আলতাফের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আলতাফের লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশের গায়ে তিনটি গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
ইমতিয়াজ ভূঁইয়া আরও বলেন, ‘আলতাফ স্থানীয়ভাবে ‘কানা আলতাফ’ নামে পরিচিত। সে জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী