ফেনীতে গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ফেনী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৬:৩৭আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৩৭

ফেনী

ফেনীতে গরু চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ভাঙ্গার তাকিয়ায় এ ঘটনা ঘটে । নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
বোগদাদীয়া পুলিশ তদন্ত ফাঁড়ির ওসি মেজবাহ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি মেজবাহ বলেন, ‘সোমবার ভোর সাড়ে তিনটার দিকে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি একটি পিকআপ নিয়ে বাজারের পাশের মো. রবিউল হকের ফার্ম থেকে গরু চুরি করার উদ্দেশে আসে। একপর্যায়ে বাজারের কয়েকজন ব্যবসায়ী টের পেয়ে আরও লোকজন জড়ো হয়ে চোরদের ধাওয়া করে। এ সময় চোরদের হামলায় মো. সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী আহত হয়। তখন অন্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া করে এক চোরকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা চোরকে গণপিটুনি দিয়ে বাজারের এক পাশে বেঁধে রাখে। কিন্তু অজ্ঞাতনামা ওই ব্যক্তি চুরি করতে আসার আগে কোনও নেশাজাতীয় দ্রব্য পান করার কারণে মুখ দিয়ে লালা বের হওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। আহত ব্যবসায়ী সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
ওসি মেজবাহ আরও বলেন, ‘মৃত ব্যক্তির এখনও পরিচয় জানা যায়নি। তার কাছে একটি মোবাইল পাওয়া গেছে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের