শতাধিক গরু দিয়ে শোক দিবসে দুঃস্থদের জন্য খাবারের আয়োজন

ফেনী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ০৯:৪৬আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১১:৫৩

কাঙালি ভোজের জন্য আনা গরু শতাধিক গরু দিয়ে ফেনীতে জাতীয় শোক দিবসে দুঃস্থদের জন্য খাবারের আয়োজনের প্রস্তুতি চলছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ব্যক্তিগত তহবিল থেকে এসব গুরু কেনা হয়েছে বলে জানা গেছে। 

জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নের জন্য সদরে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খোন্দকার এই তথ্য জানিয়ে বলেন, এসব গরুর মাংস দিয়ে জেলার ছয় উপজেলায় খাবার তৈরি করে বিতরণ করা হবে ।  

দলীয় সূত্রে জানা গেছে, ফেনী পৌরসভায় ২৩টি ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে ২৪টি গরু জবাই করা হবে। জেলার অপর ৫ উপজেলার ৩১টি ইউনিয়নে একটি করে এবং অপর ৫ পৌরসভায় ২৫টি গরু জবাই করা হবে।

পরশুরাম উপজেলায় জেলা সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, সোনাগাজী উপজেলায় কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, ছাগলনাইয়া উপজেলায় সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলায় ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, দাগনভূঞা উপজেলায় জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের