ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১১:৩৪আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১১:৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শোক র‍্যালি ও জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার  (১৫ আগস্ট)সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় থেকে র‍্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমার,পুলিশ সুপার আনোয়ার হোসেন খান প্রমুখ।  এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত পুস্পস্তবক অর্পণ শেষে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,  ‘১৫ আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন। এদিন বাঙ্গালি জাতির ক্ষণজন্মা পুরুষ জাতির পিতাকে হত্যা করেছিল একদল বিপদগামী নরপশু। শোককে শক্তিতে পরিণত করে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাচ্ছি। সামনের দিকে আরও এগিয়ে যাবো।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম