কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩২ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ১১:৩৮আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১১:৫৫

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩২ কিলোমিটার যানজট কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দুই পাশে ৩২ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।যানজটের কারণে  বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল থেকে থেমে থেমে চলছে গাড়ি। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল থেকে এই যানজট শুরু হয়ে পরবর্তীতে তার আকার দীর্ঘ হতে থাকে। যানজটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার নজরুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, ৩২ কিলোমিটার দীর্ঘ যানজটের মধ্যে মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত ২২ কিলোমিটার এবং মুন্সিগঞ্জ জেলার অংশে ১০ কিলোমিটার যানজট লেগে আছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে আটকে আছে শত মত যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঈদের বাজারে আনা-নেওয়া পশুর যানবাহনগুলো। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ফলে পশুর বিভিন্ন শারীরিক সমস্যা, খাদ্য নিয়ে চিন্তায় পড়েছে ব্যবসায়ীরা।

ঢাকাগামী যাত্রী ব্যবসায়ী জাকির হোসেন স্বজল জানান, ‘কুমিল্লা থেকে ঢাকা উদ্দেশে রওনা দিয়েছি ভোরে। গাড়িতে সাড়ে ৪ ঘণ্টা বসে আছি।’

কুমিল্লা নগরীর কান্দিরপাড় হাজী মান্নান স্টোরের ব্যবসায়ী মো. আবদুল আউয়াল জানান, ‘সারা বছরের তুলনায় ঈদ উৎসব আসলে আমাদের বিকিকিনির পরিমাণটা একটু বাড়ে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গত কয়েকদিনের দীর্ঘ যানজটের কারণে ঢাকা যেতে পারছি না। ঈদ উৎসবের জন্য নতুন পোশাক না আনতে ব্যবসা করবো কীভাবে।’

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান,  ‘মেঘনা সেতুর কাছে গার্মেন্টস  শ্রমিকরা কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করলে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া যানজট দীর্ঘ আকার ধারন করেছে। মহাসড়কের মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও ঈদকে সামনে রেখে পণ্যবাহী যানবাহনও বেড়ে গেছে যার প্রভাবে পড়ছে সড়কে। এদিকে যানজটে আটকে পড়ে শতশত যানবাহনের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়ে।

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম