বেগমগঞ্জে ইয়াবা ও বিদেশি পিস্তলসহ নারী আটক

নোয়াখালী প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ২১:০৯আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:০৯

আটক বিবি মরিয়ম (মাঝে) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিবি মরিয়ম (২৮) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক বিবি মরিয়ম ওই এলাকার মনিরুজ্জামানের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যায়। পরে, তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩০ পিস ইয়াবাসহ তার স্ত্রী মরিয়মকে আটক করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আটক বিবি মরিয়মের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম