ফেনীতে শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

ফেনী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ০২:০৪আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ০২:১০

ফেনী ফেনীতে আলাউদ্দিন (৩৮) নামে এক শ্রামিকলীগ নেতাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ থানায় মামলা করেছে নিহতের স্বজন। শুক্রবার রাতে নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলার দায়ের করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে আলাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়।ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আলাউদ্দিন ওই এলাকার আলী নবাবের ছেলে ও মহিপাল শ্রমিক লীগের সভাপতি।

ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আলাউদ্দিনের কোনও খোঁজ পাচ্ছিল না তার পরিবার। পরে ওইদিন রাতে বাড়ির গোয়াল ঘরের পাশে আলাউদ্দিনকে বসে থাকার মত অবস্থায় দেখতে পান তার বৃদ্ধ মা। পরে তার কাছে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগনো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম নিয়ে নিথর অবস্থায় পড়ে রয়েছে আলাউদ্দিন। এসময় বৃদ্ধ মার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পরে তারা পুলিশকে খবর দেয় ।

তিনি বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম