খালেদা জিয়ার মুক্তির দিন গণজোয়ার সৃষ্টি হবে: মওদুদ আহমদ

নোয়াখালী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১৯:১৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৯:২৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেদিন মুক্তি পাবেন, সেদিন বাংলাদেশে নতুন করে গণজোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার যদি আর কোনও রকম হস্তক্ষেপ না করে, তাহলে তিনি এ মাসের মধ্যে জামিনে মুক্ত হবেন।’

রবিবার (১৯ আগস্ট) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে তার নিজ বাসভবনে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ ভেবেছিল খালেদা জিয়াকে যদি একবার কারাগারে নেওয়া যায়, তাহলে আর বিএনপি থাকবে না। বর্তমানে বিএনপি অতীতের যেকোনও সময়ের চেয়ে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। সরকার যে আশা করেছিল, তাদের সে আশা ভণ্ডুল হয়েছে।’

তিনি বলেন, ‘আমি এখনও অবরুদ্ধ অবস্থায় আছি। পুলিশ কর্তৃপক্ষ বলেছে, আমাকে বাড়ি থাকতে। তারা আমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। গত তিন দিনে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছে আমার সঙ্গে দেখা করতে। অনেককে বাধা দিয়ে পুলিশ আমার বাড়িতে ঢুকতে দেয়নি। আমার সঙ্গে দেখা করে যাওয়ার সময় আমার বাড়ির দরজা থেকে অনেককে গ্রেফতার করেছে। এ পর্যন্ত ২৯ জন নেতাকমীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে আমার সঙ্গে দেখা করতে আসা হিন্দু সম্প্রদায়ের ১১ জনকে আটকের পর আবার ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন পুরাতন মামলায় তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের