চাঁদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

চাঁদপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ২০:৪৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২১:১৪

চাঁদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে নাছির উদ্দিন বেপারি নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার রান্দুনিমুড়া গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। পরে নিহতের বাবা মো. সোলাইমান বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটকের পর তাকে পুলিশ আদালতে পাঠালে নাছির তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, গত ১১ এপ্রিল নাছির উদ্দিনের ঘর থেকে গোলাপী আক্তার নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তখন নাছির উদ্দিন দাবি করেন তার স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু গোলাপীর পরিবারের অভিযোগে থানা পুলিশ একটি অপমৃত্যুর মামলা নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। রবিবার ময়নাতদন্ত প্রতিবেদনে গোলাপীকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেলে পুলিশ সোমবার ভোরে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নাছির স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম