কুমিল্লার নগর উদ্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৮, ২২:৩১আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২২:৩৫

কুমিল্লার ফান টাউন পার্ক কুমিল্লার নগর উদ্যান ও ফান টাউন পার্কে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কুমিল্লার নগর উদ্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী জানান, কুমিল্লা নগর উদ্যান ও ড্রিমল্যান্ড পার্কে অনিরাপদ অবস্থায় পার্ক পরিচালনার কারণে দুই জনের মৃত্যু হয়। নগর উদ্যানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও নির্দেশনা দিয়েছি, যেন দর্শনার্থীদের জীবন নিরাপত্তা সুনিশ্চিত করা না পর্যন্ত পার্ক বন্ধ রাখা হয়। এছাড়াও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও বলে দিয়েছি- বিদ্যুৎ লাইনসহ রাইডগুলোকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তা সনদ নিয়ে তারপর যেন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। অন্যথায় বিনোদনকেন্দ্রগুলো সিলগালা করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গত শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা সিটি পার্কে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র রায়হান নিহত হয়। তার আগে জেলার সদর দক্ষিণ এলাকায় ড্রিমল্যান্ড পার্কে তানিম নামের এক শিশু নিহত হয়।

আরও পড়ুন: কুমিল্লার পার্কে রাইড আতঙ্ক

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম