নোয়াখালীতে ভুয়া এনএসআই অফিসার আটক

নোয়াখালী প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ০০:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০০:৫৯

নোয়াখালী নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর গ্রাম থেকে মো. হাসিবুর রহমান রায়হান (২৪) নামে এক ভুয়া এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) অফিসারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এনএসআই’র একটি নকল আইডিকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মো. হাসিবুর রহমান রায়হান কাবিলপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে।

এনএসআই নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, হাসিবুর রহমান রায়হান বেশ কিছুদিন ধরে নিজেকে জাতীয় এনএসআই’র জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) এলাকায় জরিপের কাজ করে আসছিল। এসময় সে সম্ভাব্য প্রার্থীদের মাঠ পর্যায়ে কেমন গ্রহণযোগ্যতা রয়েছে তা সদর দফতরে ভালো রিপোর্ট করবে বলে প্রার্থী ও নেতাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও  সে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকেও চাঁদা আদায় করে আসছিল। পরে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নোয়াখালী গোয়েন্দা পুলিশ কাবিলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নকল আইডিকার্ড ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন আহমেদ জানান, নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল হাসিবুর রহমান রায়হান নামে এক যুবককে আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে এখনও পর্যন্ত তাকে সেনবাগ থানায় হস্তান্তর করা হয়নি। 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম