কুমিল্লায় ব্যবসায়ী স্বপন হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ০৮:৪২আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০৮:৪২

ফাঁসি কুমিল্লার দেবিদ্বারে ব্যবসায়ী নাসরুল হাসান স্বপন হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদলত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) দুপুরে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক হাবিবুর রহমান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে শফিকুল ইসলাম।

মামলার সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মুজিবুল হক জানান, দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের গোমতী নদীর পাড়ে ওষুধ ও মোবাইল ফোন রিচার্জের দোকান ছিলো ওই গ্রামের আবদুল জলিল সরকারের ছেলে নাসরুল হাসান স্বপনের। ২০০৯ সালের পাঁচ অক্টোবর রাতে বাড়ির ৫০ গজের মতো দূরে মানুষের গোঙরানির শব্দ শুনতে পান আবদুল জলিল সরকার। তিনি গিয়ে দেখেন তার মেঝো ছেলে স্বপনকে কে বা কারা গলা কেটে রেখে গেছে। তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরদিন ৬ অক্টোবর আবদুল জলিল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৮ নভেম্বর শুধু শফিকুল ইসলামকে দোষী উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে উল্লেখ করা হয়, স্বপনের ওষুধ ও মোবাইল ফোন রিচার্জের দোকানে গিয়ে রিকশা চালক শফিক বিভিন্ন সময়ে টাকা ধার নিতো। কখনও ফেরত দিতো, কখনো দিতো না। হত্যকাণ্ডের দিন ধার চাইলে স্বপন টাকা দিতে অস্বীকৃতি জানায়। এনিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। ওই দিন স্বপন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় শফিক প্রথমে তাকে ছুরিকাঘাত করে। পরে পাশের ধান খেতে নিয়ে গলা কেটে দেয়। এদিকে গায়ে রক্ত নিয়ে বাড়িতে গিয়ে শফিক তার বড় ভাই আবদুল কাদেরের কাছে স্বপনকে হত্যার বিষয়টি জানিয়ে দেয়। তদন্ত শুরু হলে আবদুল কাদের পুলিশের কাছে তার ভাই শফিকের অপরাধের কথা জানায়।


/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম