চট্টগ্রামে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ আগস্ট ২০১৮, ২০:৫৯আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২১:১০

চট্টগ্রাম চট্টগ্রামে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. শফিউল আজম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সি মো. আব্দুল মজিদ এ রায় দেন। একই রায়ে আদালত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ১৭ বছর আগে প্রতিবেশী মকবুল আহমদকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আসামি শফিউল আজমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত শফিউল আজম আদালতে উপস্থিত ছিলেন।’
মামলার এজহার থেকে জানা যায়, ২০০১ সালের ২৬ মার্চ রাত ৯টার দিকে বাড়ির পাশে মসজিদে এশার নামাজ পড়ছিলেন মকবুল আহমদ। ওই সময় মসজিদে ঢুকে পেছন থেকে মকবুলের ঘাড়ে কোপ দেন শফিউল আজম। এতে ঘটনাস্থলেই মকবুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ওই দিন রাতে নিজের ঘর থেকে শফিউলকে গ্রেফতার করে। এ ঘটনায় পরদিন মকবুল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম শফিউল আজমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০১ সালের ১০ নভেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৬ সালের ৩ এপ্রিল ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম