নিখোঁজ তিন রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৬

কক্সবাজার কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে নিখোঁজ আরও তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- বালুখালী ক্যাম্প-১ এর সৈয়দ হোছেনের ছেলে জামাল মোস্তফা, বালুখালী -৩৩, ই-৩ ব্লকের মাহমুদুর রহমানের ছেলে সোলাইমান (২০) ও ক্যাম্প -৯ , জি-৩৩ ব্লকের জামাল হোসেনের ছেলে নুরুল আমিন (৩৩)। এর আগে একই দিন সকালে গলা কাটা তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

সোমবার রাতে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার তিন জন এখন পুলিশ হেফাজতে রয়েছে। এর আগে সকালে স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ের ভেতর থেকে একে একে তিন রোহিঙ্গাকে গলা কাটাসহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে দ্রুত চাকমারকুল সেভ দ্য সিলড্রেন হাসপাতালে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য উখিয়া কুতুপালং হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত গলাকাটা এক রোহিঙ্গাকে এমএসএফ  হাসপাতালে ও অন্য দুই জনকে রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’

রোহিঙ্গারা জানায়, গত রবিবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ছয় জন রোহিঙ্গাকে অপহরণ করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি