কর্ণফুলী নদী দূষণ, বে-ফিশিং করপোরেশনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৮

ছবি: সংগৃহীত অপরিশোধিত তরল বর্জ্য অপসারণ করে কর্ণফুলী নদী দূষণের অপরাধে বে-ফিশিং করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে অধিদফতরের পরিচালক আজাদুর রহমান মল্লিক প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেন।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরবর্তীতে একই অপরাধ সংঠিত হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নগরীর পতেঙ্গা এলাকায় বে-ফিশিং করপোরেশন লিমিটেডের অবস্থান। প্রতিষ্ঠানটি ভোজ্য তেল পরিশোধন করে।
সংযুক্ত দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ প্রতিষ্ঠানটি তেল পরিশোধনের সময় বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য কর্ণফুলী নদীতে অপসারণ করে। সোমবার (৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে বলে তাদের সতর্ক করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের