টেকনাফে রোহিঙ্গা শিবিরের ১৪টি ঘর পুড়ে ছাই

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:২১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১১

টেকনাফে রোহিঙ্গা শিবিরের ১৪টি ঘর পুড়ে ছাই কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল (পুটিনবনিয়া) রোহিঙ্গা শিবিরে আগুন লেগে ১৪টি ঘরের ২৮টি কক্ষ পুড়ে গেছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পুটিনবনিয়া রোহিঙ্গা শিবিরের উমান সাইডে (পশ্চিম ব্লকে) আগুন লাগে।
পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এঘটনা কেউ হতাহত হয়নি।
রোহিঙ্গা ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে টেকনাফের হোয়াইক্যং পুটিনবিনয়া রোহিঙ্গা শিবিরে পশ্চিম সাইডে হঠাৎ করে একটি পলিথন ঘরে আগুন লাগে। পরে মুহূর্তে মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে যায়। ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে যায়। এতে ১৪টি ঘরের ২৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। গত বছরের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে সেখানে পাহাড়ে বসতি গড়েন তারা। সেখানে ২০ হাজারের বেশি রোহিঙ্গা রয়েছে।
হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপঙ্কর কর্মকার বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোহিঙ্গা শিবিরের ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলো এনজিওর মাধ্যমে পুননির্মাণ করে দেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী