নাইক্ষ্যংছড়িতে স্থলবন্দর নির্মাণে সহায়তা দেওয়া হবে: নৌমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৬

বান্দরবানে মতবিনিময় সভায় নৌমন্ত্রী নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে ১০টি স্থলবন্দর নির্মাণ করেছে। কিন্তু বিএনপি একটি বন্দরও করতে পারেনি। তাই চাকঢালায় স্থলবন্দর করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’ তিনি বলেন,  ‘বীর বাহাদুর মুখে যা বলেন তাই করেন। তিনি সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন। আমার পক্ষ থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা সম্পর্কে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্থলবন্দর নির্মাণে মিয়ানমারেরও আগ্রহ থাকতে হবে। সেখানে এলসি স্টেশন প্রয়োজন। তাই কিছুটা সময় অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই দেশে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। খাদ্য রফতানি ও উৎপাদন বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।’

মন্ত্রী বলেন, ‘যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা ভোট চাওয়ার অধিকার হারিয়েছে। আগামী নির্বাচনে তাদের প্রতিহত করুন।’

সভায় বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বক্তব্য রাখেন। এছাড়াও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার বিশ্বাস, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী ঘুমধুমের উদ্দেশে নাইক্ষ্যংছড়ি ছাড়েন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম