নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে আটক করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জেলা শহরের হাউজিং এলাকা থেকে তাকে আটক করে।
নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের বলেন, ‘ডাক্তার দেখিয়ে আসার পথে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় সে জামিনে রয়েছে।’
জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।








