চট্টগ্রামে মাদ্রাসা হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫০

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় মাহাদাতুল উম্মে মাদ্রাসারহোস্টেল থেকে শাহরিয়ার আলম (১৪) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, শাহরিয়ারকে মারধর করে হত্যা করেছে।  

নিহত শাহরিয়ার আলম নগরীর এনায়েত বাজার জুবলী রোডের ফোম মার্কেট গলির শাহিন আলমের ছেলে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে মাহাদাতুল উম্মে মাদ্রাসার হেফজখানার টয়লেটে তার ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। টয়লেটের সিলিং থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় পায় তারা। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ারের মা শারমিন আক্তার বলেন,‘রবিবার রাত সাড়ে ১১টার দিকে মনির হুজুর( মাদরাসার শিক্ষক) আমাকে মোবাইলে ফোন করে বলেন আমার ছেলে অসুস্থ। খবর পেয়ে আমরা বাসা থেকে মাদ্রাসার হোস্টেলে যাই। সেখানে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের জানায় শাহরিয়ার সুইসাইড করেছে। আমরা তা বিশ্বাস করি না। আমার ছেলেকে মাদ্রাসার হোস্টেলে পিটিয়ে মেরা ফেলা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমরা এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।'   

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। তার গলায় আঘাতের  চিহ্ন ছিল।

ওসি মাহফুজুর রহমান বলেন,  ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম