গুজবে কান দিয়ে বেদেপল্লিতে তাণ্ডব, ভিটে ছাড়ছেন বেদেরা

নোয়াখালী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩

নোয়াখালী সদর উপজেলার বেদেপল্লি এক কিশোরের মৃত্যুর গুজবে কান দিয়ে নোয়াখালী সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের বেদেপল্লিতে তাণ্ডব চালানো হয়। সোমবার (১০ সেপ্টেম্বর) এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। বৃষ্টির মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। অনেকে ভয়ে নিজের ভিটে-বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এই ঘটনায় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সুধারাম থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

বেদেরা অভিযোগ করেন, তাদের ৩২টি টিনের ঘর, ১০টি তাঁবু ও ২৫টি খুপরি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ১১টি ঘর ও ১১০টি সাপ পুড়ে যায়। হামলায় আহত হন ছয় বেদে।

সুধারাম মডেল থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, ‘বেদেপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেদে সর্দার জাকের হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে স্থানীয়দের মধ্যে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুইশ জনকে আসামি করা হয়। অপর মামলাটি দায়ের করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কিশোর তারেক আজিজের বাবা দেলোয়ার হোসেন বাহার। এই মামলার এজাহারে বেদেদের ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করা হয়।’

সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। তারা হলো- এওজবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মাওলানা নুরুজ্জামান, কামরুজ্জামান, সফি উল্যার ছেলে ফয়েজ আহমেদ ও নূর ইসলামের ছেলে মাইন উদ্দিন।     

নোয়াখালী সদর উপজেলার বেদেপল্লি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) বেদেপল্লির এক কিশোরী দোকোনে আইসক্রিম কিনতে গেলে দোকানি তাকে অশালীন মন্তব্য করে। এনিয়ে বেদেদের সঙ্গে দোকানি ও এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় চা দোকানের গরম তেলে তারেক আজিজ (১৭) নামের এক কিশোরের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সোমবার (১০ সেপ্টেম্বর) তারেকের মৃত্যুর গুজবে বিক্ষুব্ধ গ্রামবাসী বেদেপল্লিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

বেদে সর্দার মো. ওয়াসিম বলেন, ‘ঘটনার পর থেকে বেদে পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে অনেক পরিবার মালামাল নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।’ ঘটনার সুষ্ঠু বিচার ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম সরদার বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের জন্য কোনও বরাদ্দ পাওয়া গেলে দ্রুত তা পৌঁছে দেওয়া হবে।’

নোয়াখালী সদর উপজেলার বেদেপল্লি ঘটনার পর পূর্ব এওজবালিয়া গ্রামে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। স্থানীয় লোকজন ও বেদেদের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে বিভিন্ন পক্ষ কাজ করছে।’

ঘটনার পর নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক তন্ময় দাস ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈকত শাহীন ঘটনাস্থলে যান। তারা ঘটনার সঙ্গে জড়িতদেরকে শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় ত্রাণ ও গৃহনির্মাণে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম