মেঘনায় বালু উত্তোলন, ২২ ড্রেজার জব্দ

কুমিল্লা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৭

কুমিল্লা কুমিল্লার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে ২২টি ড্রেজার জব্দ করা হয়েছে। তিন জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদারের আদালত মঙ্গলবার এই দণ্ড দেন।

মেঘনা উপজেলার নলচর এলাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান চালায়।

দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবু হেনা আশিকুর রহমান ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র মেঘনা নদীর মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচরসহ আশপাশের এলাকা দিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে— এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম