আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ওআইসি’র প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮

রোহিঙ্গা ক্যাম্প ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত সংসদীয় ইউনিয়নের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন আজ বুধবার (১২ সেপ্টেম্বর)।  প্রতিনিধিদলটি সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিনিধিদল বুধবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ইউনিএইচসিআর’র ট্রানজিট সেন্টারে যাবেন এবং সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবস্থিত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নির্মিত ট্রানজিট সেন্টার পরিদর্শন করবেন। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১১টার দিকে কুতুপালং ডি-৪ ব্লকে রোহিঙ্গাদের নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে অবস্থিত ইউএনএফপিএ’এর নারীবান্ধব কেন্দ্রে নির্যাতিত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে ডি-৪ ব্লকে ইউনিসেফ’র শিশুবান্ধব কেন্দ্রগুলো পরিদর্শন করার কথা রয়েছে। বিকাল ৩টার দিকে কক্সবাজারে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, ‘২০ সদস্যের ওআইসি’র প্রতিনিধিদলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশি নিরাপত্তায় প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করবেন।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম