ইউজিসি স্বর্ণপদক পেলেন নোবিপ্রবির অধ্যাপক শফিকুল ইসলাম

নোবিপ্রবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৭

অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বর্ণপদক-২০১৭ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। উচ্চ শিক্ষাক্ষেত্রে মৌলিক গবেষণা ও প্রকাশনায় অবদানের জন্য ইউজিসি তাকে ওই সম্মাননা দিয়েছেন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ৯ম ইউজিসি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক ও ৩০ হাজার টাকা সম্মানী গ্রহণ করেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমি আশা রাখি এই পদক নোবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করবে। আর আমারও ভাল গবেষণা করার দায়িত্ব বেড়ে গেলো। নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই নোবিপ্রবিতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করার জন্য। মেডেলের সঙ্গে পাওয়া ত্রিশ হাজার টাকা ও আরও টাকা যুক্ত করে আমার মরহুম মা-বাবার নামে একটি ট্রাস্ট গঠন করবো। আমার এলাকার আর্থিকভাবে যারা অসচ্ছল কিন্তু মেধাবী তাদেরকে শিক্ষা বৃত্তি দেওয়ার কাজে ব্যয় হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সম্মানিত অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের