ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় দুজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১

চট্টগ্রাম ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ( ১৭ সেপ্টেম্বর) মহানগর মুখ্য হাকিম ওসমান গণির আদালতে দুই আসামি আইনুল কাদের চৌধুরী নিপু ও জাহেদুর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ৬ অক্টোবর সুদীপ্ত বিশ্বাসকে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুদীপ্তর বাবা বাবুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন। প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। সুদীপ্ত নগর ছাত্রলীগ কমিটিতে সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান