সংসদ সদস্য বদিকে টেকনাফ আ.লীগের শোকজ!

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭

 

আবদুর রহমান বদি (ফাইল ছবি) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির জনপ্রিয়তা বেশি । ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্য নেতারা । এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত থেকেও স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ কেন এমন মন্তব্যকারী জহির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেননি এর জবাব চেয়ে বদিকেও শোকজ করা হয়েছে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ সদস্য আবদুর রহমান বদির তুলনা করে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। এছাড়া ওই সময় সভায় উপস্থিত থেকেও সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি জাফর আহমদ এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানাননি। তাই দলীয় নেতাকর্মীরা তাদের বহিষ্কার ও শোকজের সিদ্ধান্ত নিয়েছেন।’

গত ৮ সেপ্টেম্বর শনিবার ঈদ পুনর্মিলনীর নামে একটি সভায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিতর্কিত সংসদ সদস্য আবদুর রহমান বদির তুলনা করে বক্তব্য দেন। ওই সভায় প্রধান অতিথি ছিলেন আবদুর রহমান বদি। কিন্তু, জহিরের ওই বক্তব্যের কোনও প্রতিবাদ করেননি বদিসহ সভায় উপস্থিত নেতারা। এম এ জহির

উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে টেকনাফ পৌরসভার অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সদস্যরা দলীয় শৃঙ্খলাভঙ্গকারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। উপজেলা আওয়ামী লীগের এই সুপারিশ জেলা আওয়ামী লীগ বরাবর পাঠানোর সিদ্ধান্তও নেন তারা।

তবে এমন মন্তব্য করেননি বলে দাবি করেছেন জহির হোসেন। বাংলা ট্রিবিউনের কাছে তিনি দাবি করেন, ‘প্রধানমন্ত্রী এখন বিশ্ব নেতা, তার সঙ্গে কারও তুলনার প্রশ্নও আসে না। তাছাড়া আগামী উপজেলা কমিটিতে আমি সভাপতি প্রার্থী, তাই আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করা হচ্ছে।’
তবে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করেননি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সহ-সভাপতি জাফর আহমদ।

সংসদ সদস্য আবদুর রহমান বদির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম