সুপারি বাগান থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১

উদ্ধার হওয়া এক লাখ পিস ইয়াবা কক্সবাজারের টেকনাফে সুপারি বাগান থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন হোটেল নেটংয়ের পাশে একটি সুপারি বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন হোটেল নেটংয়ের পাশে একটি সুপারি বাগানে বিক্রির জন্য একটি ইয়াবার চালান মাটির ভেতর রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাটির ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভেতরে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার দাম প্রায় তিন কোটি টাকা।
তিনি আরও বলেন, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম