ফেনীতে শিশু নির্যাতনের অভিযোগে চা দোকানি আটক

ফেনী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:০২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৩

ফেনী ফেনীর দাগনভূঞায় শিশু নির্যাতনের অভিযোগে মো. নুর মোহাম্মদ (৪২) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) ওই শিশুর মামার লিখিত অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠার পাড়ায় নিজ দোকান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
নির্যাতনের শিকার মো. আলিফ (৭) উপজেলার জায়লস্কর ইউপির ছোবহান মেম্বার বাড়ির মো. মনির হোসেনের ছেলে।
দাগনভূঞা থানার এসআই মো. রাহিম বলেন, ‘বুধবার বিকালে অভিভাবকসহ শিশুটি হাজির হয়। পরে নির্যাতনের বিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
শিশুটির মামা মো. সৈকত থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার ভাগ্নে আলিফ মঙ্গলবার একটি চিপস কিনতে মাদ্রাসা সংলগ্ন চা দোকানে যায়। এসময় সে দোকানের জিনিসপত্র ধরলে ক্ষিপ্ত হয়ে ওঠেন দোকানি নুর মোহাম্মদ। পরে তিনি শিশুটিকে মারধর করতে থাকে। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে শিশুটির স্বজনরা তার দোকানে গিয়ে বিষয়টি জানতে চাইলে তাদের ওপরও ক্ষেপে যায় নুর মোহাম্মদ। পরে এ বিষয়ে বুধবার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম