ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে জগদীশ দেব (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, আখাউড়ার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস।
নিহত জগদীশের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে।
ওসি শ্যামল কান্তি দাস জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে রেললাইন পার হতে গিয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নীচে কাটা পড়ে জগদীশ দেব মারা যান। এ ঘটনার পর রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।








