চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে আ. লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৮

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছাতে সড়কপথে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় তারা চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে যাত্রা শুরু করে।

এর আগে শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের নেতারা চট্টগ্রাম সার্কিট হাউজ এসে পৌঁছান। রাতে তারা সার্কিট হাউজে অবস্থান করেন।

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিনিধি দল সকাল ১০টায় কর্ণফুলীর ক্রসিং এলাকার এসআর স্কয়ারে পথসভা করবেন। এরপর লোহাগাড়ার চুনতির মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ, চকরিয়া বাস টার্মিনাল, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং রামুতে একটি জনসভায় যোগদান শেষে কক্সবাজার যাবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি চট্টগ্রামের নেতারা রয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম