জগাখিচুড়ির ঐক্যফ্রন্ট বেশি দিন টিকবে না: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৩

সাংবাদিকদের সঙ্গে ওবায়দুল কাদের জাতীয় যুক্তফ্রন্টকে জগাখিচুড়ির ঐক্যফ্রন্ট বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ‘এই জগাখিচুড়ির ঐক্যফ্রন্ট বেশি দিন টিকবে না।’ সোমবার (২৪ সেপ্টম্বর) সকালে কক্সবাজার শহরের কলাতলীতে একটি বেসরকারি পর্যটন হোটেল উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের রেলযাত্রা, সড়কযাত্রা অকল্পনীয়। এসব যাত্রায় জনস্রোত দেখে বিএনপি হতাশ হয়ে পড়েছে। এই হতাশা থেকে ইনিয়ে বিনিয়ে কথা বলছে। এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের পথসভা থেকে শুরু করে সব সভা-সমাবেশ সফল হয়েছে। আর এই সফলের মূলমন্ত্র হচ্ছে বঙ্গবন্ধু কন্যা ও দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনা। তার উন্নয়ন কর্মকাণ্ড, তার ব্যক্তিত্ব, তার অর্জন এবং তার সততা এই দেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সারা বিশ্বে প্রধানমন্ত্রী প্রশংসিত হয়েছেন, অর্জন করেছেন সম্মান।’

তিনি আরও বলেন, ‘পর্যটন শিল্প বিকাশে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য কক্সবাজারে মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। মেরিন ড্রাইভ সড়ক প্রশস্ত করা হয়েছে। সড়কের পাশে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, আমরা বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছি, যাতে তারা পর্যটন উন্নয়নে এগিয়ে আসেন।’

এর আগে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি সরকারের উন্নয়নের ধারা তুলে ধরতে রবিবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁওতে সড়কপথে যাত্রা করে পৃথক জনসভায় যোগদান করেন। আজ (সোমবার) দুপুরে বিমানে তারা ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

/এসএসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম