ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) জেলার পরশুরামের সত্যনগর ও ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ও মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল এ তথ্য জানান।
ওসি আবদুল আউয়াল বলেন, ‘সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় একটি দ্রুত গতির বাস অন্য একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে বাসের চালক ওসমান আহত হন। তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওসমান খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
এদিকে, শহিদুল ইসলাম বলেন, ‘ বিকালে পরশুরামের সত্যনগর গ্রামে একটি সিএনজি চালিত অটোরিকশা ইঞ্জিন চালু অবস্থায় রেখে চালক পাশের দোকানে যান। এসময় একজন কিশোর অটোরিকশায় উঠে এস্কেলেটরে চাপ দিলে অটোরিকশাটি সামনে থাকা আড়াই বছরের শিশু এমদাদ হোসেন ওপর উঠে পড়ে। শিশুটিকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর, তার মৃত্যু হয়। সে ওই গ্রামের এমাম হোসেনের ছেলে।








