দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে শোকজ

কুমিল্লা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৬

কুমিল্লা কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে কর্মস্থলে না পাওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন- ডা. আপেল চন্দ্র সাহা ও ডা. ফারজহানা ইয়াসমিন। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এই খবর নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আকস্মিক অভিযান চালানো হয়। এসময় ওই দুই চিকিৎসককে কর্তব্যরত চেম্বারে না পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীরের কাছে তারা কোথায় জানতে চাওয়া হয়? ডা. আহম্মেদ কবীর কোনও সদুত্তর দিতে না পারায় আগামী এক সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে নোটিশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন,১১ জন চিকিৎসক থাকলেও প্রতিদিন চেম্বার করেন ২-৩ চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মেদ কবীর বলেন, ‘২২ জন চিকিৎসকের মধ্যে ৮টি পদ শূন্য। তিন জন প্রেষণে রয়েছেন। বাকি ১১ জন দিয়ে চলছে বহির্বিভাগের চিকিৎসা। তার মধ্যে ওই দুই জন চিকিৎসক অনুপস্থিত। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী