বিমানের ফ্লাইট বিলম্ব, শাহ আমানতে যাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫১

চট্টগ্রাম

মাসকটগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিলম্ব হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শন করেছেন ওই ফ্লাইটের যাত্রীরা। বুধবার রাত ১০টার ফ্লাইটের যাত্রীরা সারা রাত বিমানবন্দরে অপেক্ষার পর বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেন। 

বিমানববন্দরের সিনিয়র স্টেশন ট্রাফিক অফিসার হাসান জহির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘বিমানের ফ্লাইট বিজি-১২১ ফ্লাইটটি বুধবার রাত ১০টায় মাসকটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইটি এখন পর্যন্ত চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি। এ নিয়ে দুপুরে ওই ফ্লাইটের যাত্রীরা বিক্ষোভ করে। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করি।

তিনি আরও বলেন,‘ওই ফ্লাইটটিতে ২১৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৭০ জন যাত্রীকে দুটি পৃথক ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়েছে। ওখান থেকে তাদের মাসকট পাঠানো হবে। বাকি ৪৫জন যাত্রী বিমানবন্দরে অপেক্ষা করছেন। তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাসকটগামী নিয়মিত ফ্লাইটে তাদের ওই দেশে পাঠানো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর ম্যানেজার সরওয়ার ই জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারা রাত অপেক্ষার পর সকালে যাত্রীরা একটু বিক্ষুব্ধ হন। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

এর আগে বুধবার ইউএস বাংলার একটি ফ্লাইটের জরুরি অবতরণের কারণে ওই দিন প্রায় সাড়ে চার ঘণ্টা বিমান উঠানামা বন্ধ ছিল। দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি জরুটি অবতরণের পর বিকেল সাড়ে ৫টার দিকে পুনরায় চালু হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের