নিখোঁজের ৯ দিন পর যুবকের লাশ উদ্ধার, গ্রেফতার ৩ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৪

রিমান্ড নিখোঁজের ৯ দিন পর বুধবার রাতে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় গ্রেফতার তিন আসামিকে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) মহানগর হাকিম আল ইমরান খানের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন নিখোঁজ যুবকের চাচাতো বোনের স্বামী ইরফান কবির, তার ভাই আরমান কবির ও ভগ্নিপতি (ইরফান কবিরের শ্যালিকার স্বামী) জিকু।

কাজী সাহাবুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার গ্রেফতারের পর আসামিদের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে চাচাতো বোনের স্বামী ইরফানের কাছ থেকে টাকা আনতে গিয়ে নিখোঁজ হন সাঈদ। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন তার স্ত্রী ফাহমিদা আক্তার।

আসামিরা হলেন, এরফান কবির (২৬), আরমান কবির (২৪), সুরাইয়া বেগম হিনা (২৩), নাজমুন নাহার (৪৫), মোহাম্মদ জিকু (২২) ও পিয়া আকতার (১৮)।

নিহত সাঈদের স্ত্রী ফাহমিদা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সাঈদ পাওনা টাকা আনতে নিউমুরিং এলাকায় এরফানের বাসায় যান। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে এরফানের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে জানান, সাঈদ তার বাসায় গেলে তাকে দেড় লাখ টাকা দেন। পরে কয়েকজন যুবক সাঈদকে খুঁজতে এলে সে তার বাসা থেকে দ্রুত বের হয়ে যায়।’

এরফান কবিরের কাছে কত টাকা পাওনা ছিল জানতে চাইলে ফাহমিদা বলেন, ‘তার কাছে সাঈদ আট লাখ টাকা পেতো। ওই দিন সাঈদকে ৩ লাখ টাকা দেওয়ার কথা ছিল।’

ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর সাঈদ নিখোঁজ হয়। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর তার স্ত্রী থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করে। বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে তার এক আত্মীয়ের বাসায় তল্লাশি করা হয়। পরে ওই বাসার একটি স্থানে মাটি খুঁড়ে সাঈদের লাশ উদ্ধার করা হয়।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম