টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

টেকনাফ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৩

টেকনাফ কক্সবাজারের টেকনাফে পরকীয়ার জের ধরে ছোট ভাই মোহাম্মদ ইসমাইলকে (২৮) জবাই করে হত্যা করেছে তার বড় ভাই। রবিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই ফরিদ আহাম্মদ পলাতক রয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল ও হত্যাকারী ফরিদ আহাম্মদ টেকনাফ সদর ২নং ওয়ার্ড জাঁহালিয়া পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আহমদ সৌদি প্রবাসী  ছিলেন। ফলে তার স্ত্রীর সঙ্গে দেবর নিহত ইসমাইলের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। ফরিদ দেশে ফিরে তাদের পরকীয়ার বিষয়টি জানতে পারে। ধারণা করা হচ্ছে, এ ঘটনা জানার পর রবিবার ভোরে ফরিদ মোহাম্মদ ইসমাঈলকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।  

ওসি জানান, হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত করার পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’