রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত

টেকনাফ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৪

টেকনাফ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। রবিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে ১৭ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। পরে সকালে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আছাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি নৌকায় করে ১৭ জন রোহিঙ্গা নাফ নদ পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় শাহপরীর দ্বীপ এলাকায় তাদের আটকে দেয় বিজিবি সদস্যরা। নৌকাটিতে ৮ নারী, ৫ শিশু ও ৩ পুরুষ ছিল। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।'

জানতে চাইলে টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান আবদুল মতলব জানান, ‘মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গারা ভাল নেই। এখনও কৌশলে তাদের নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনীরা। ফলে রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম