হালদা নদীর মাছ রক্ষায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০১৮, ২১:৩৪আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২১:৩৬

হালদায় অভিযান প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একটি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে ধংস করলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন সংলগ্ন হালদা নদী থেকে তিনি এ ড্রেজার মেশিনটি জব্দ করেন।

ইউএনও রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিষেধাজ্ঞা আমান্য করে একটি বিশেষ মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযান চালিয়ে মঙ্গলবার একটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে সেটি পুড়িয়ে ধংস করা হয়েছে। নদীতে মাছ নিধনকারী এবং বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, রুহুল আমিন ইউএনও হিসেবে হাটহাজারীতে যোগদানের পর হালদা নদীর মাছ রক্ষায় অভিযান শুরু করেন। এর আগে গত সোমবার (১ অক্টোবর) দিনব্যাপী হালদা নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও প্রায় ৩শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম