পুলিশের বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির মানববন্ধন কর্মসুাচ পণ্ড হয়ে গেছে। শুক্রবার দুপুরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ,প্রত্যাক্ষদর্শী ও বিএনপি’র নেতাকর্মীরা জানান, খালেদা জিয়া
এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থনীতি
বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের মুক্তির দাবিতে শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে তাদের মানববন্ধন কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যে জেলা এিনপির নেতাকর্মীরা শহরের শিমরাইল কান্দি রেললাইন এলাকায় জড়ো হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লে পুলিশও পাল্টা ধাওয়া দেয়।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর
জানান, বিএনপি নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করেছিল। পুলিশ ধাওয়া করে
তাদের ছত্রভঙ্গ করে দেয়। তাদেরকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে।








