ব্রাহ্মণবাড়িয়ায় পটকাবাজি তৈরির সরঞ্জামসহ এক নারীকে আটক করেছে পুলিশ। তার নাম মুক্তা আক্তার। শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার গজারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোজাউল কবীর জানান,গজারিয়া গ্রামের দুলাল ভূইয়ার বাড়িতে পটকাবাজি মজুদ ও তৈরির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় পটকবাজিও উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও যারা জড়িত। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আটক মুক্তা আক্তার আমাদের জানিয়েছেন,কান্দিপাড়া এলাকার বাবু মিয়ার কাছ থেকে তিনি পটকাবাজির সরঞ্জামগুলো নিয়ে এসেছেন। ১ হাজার বাজি তৈরি করে দিয়ে তিনি ১শ ২০টাকা করে পেতেন।








