কুমিল্লায় ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ১৬:২৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৬:২৭

ব্রিজ ভেঙে ট্রাকটর নদীতে চালক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কদমতলি এলাকায় ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে পড়ে চালক নিহত হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে। নিহত চালক খোকন মিয়া (২৪) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মোগারচর গ্রামের মো. আজমল মিয়ার ছেলে। বর্তমানে তিনি দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কদমতলীর একতা ইটভাটা থেকে ট্রাক্টর ভর্তি ইট নিয়ে দাউদকান্দি বাজার যাওয়ার পথে কদমতলী খালের ওপর নির্মিত কদমতলী-কেডিসি ব্রিজে উঠলে ট্রাক্টরসহ ব্রিজটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে চালক খোকন মিয়া নিহত হন।

২০০৩ ইং সালে কদমতলী খালের ওপর এ ব্রিজটি নির্মিত হয়। মাত্র ১৫ বছরে ব্রিজটি ভেঙে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। দাউদকান্দি মডেল থানা পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, ব্রিজটি দিয়ে সিএনজি অটোরিকশা জাতীয় পরিবহন চলাচল করতো। ভারী পরিবহন চলাচল নিষেধাজ্ঞা ছিলো। ইট নিয়ে ট্রাক্টর চলাচল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  ট্রাক্টরটি আটক করা হয়েছে। মানুষের চলাচলের জন্য সাময়িক বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্রিজটি বড় করে পুনঃর্নিমাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম