লাকসামে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১২:২১আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১২:২১

কুমিল্লা কুমিল্লার লাকসামে স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলার কান্দিরপাড় ইউপির সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই দম্পতি হলেন- সালেপুর গ্রামের মুন্সী হেদায়েত উল্লাহর ছেলে ছপি উল্লাহ (৪০) এবং তার স্ত্রী রাবেয়া (২৮)। নিহত দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার আরিফুল ইসলাম জানান, নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিন পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে কোনও এক সময় পারিবারিক দ্বন্দ্বে প্রথমে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই দম্পতির মৃত্যু কিভাবে হয়েছে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতির লাশ উদ্ধার করেছে। বসত ঘরের ভিতরে বন্ধ রুম থেকে উদ্ধরের সময় স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশের তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম